কোটা আন্দোলন : অ্যার্টনি জেনারেলকে শুনানি এগিয়ে আনার নির্দেশ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:52 PM , July 18, 2024 আইনমন্ত্রী আনিসুল হক। পুরোনো ছবিকোটা সংস্কারের মামলার শুনানি এগিয়ে আনার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী জানান, এ বিষয়ে ইতোমধ্যে অ্যার্টনি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ২টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, আগামী ৭ আগস্ট কোটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলার শুনানির তারিখ রয়েছে। তবে আমি বাংলাদেশের অ্যার্টনি জেনারেলকে নির্দেশ দিয়েছি, যেন আগামী রোববার (২১ জুলাই) আদালতে মামলাটির শুনানির তারিখ এগিয়ে আনেন। তিনি যেন উচ্চ আদালতে আবেদন করে শুনানি এগিয়ে আনার চেষ্টা করেন।মন্ত্রী বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে তারা আন্দোলনের পাশাপাশি আলোচনার জন্যও প্রস্তুত। তাদের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীরা চাইলে আজই আমরা আলোচনায় বসতে পারি।আইনমন্ত্রী আরও বলেন, গতকাল প্রধানমন্ত্রী তার ভাষণে বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা দিয়েছিলেন। সেই পেক্ষিতে হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব প্রধান বিচারপতির কাছে যাবে । শেয়ার জাতীয়বিষয়: