চলমান পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনা রাষ্ট্রদূত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 3:42 PM , July 18, 2024 সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকের পর চলমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।ইয়াও ওয়েন বলেন, চলমান আন্দোলন নিয়ে আমরা আলোচনা করিনি। এখানে যা চলছে, বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ। আমরা বিশ্বাস করি যে, বাংলাদেশ সরকারের চলমান বিষয়টি সমাধান করার সামর্থ্য আছে এবং তারা এটা সমাধান করতে পারবে।সেই সঙ্গে উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য এগিয়ে নেওয়ার স্বার্থে বাংলাদেশে স্থিতিশীলতা কামনা করেন চীনা রাষ্ট্রদূত।তিনি বলেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশ সরকার সেই স্থিতিশীল পরিবেশ খুব দ্রুত ফিরিয়ে আনতে সক্ষম হবে শেয়ার জাতীয়বিষয়: