হানিফ ফ্লাইওভার টোলপ্লাজা রণক্ষেত্র : আগুন, গুলি, ককটেল বিস্ফোরণ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ , জুলাই ১৭, ২০২৪ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুরো এলাকা পরিণত হয়েছে রণক্ষেত্রে। দফায় দফায় গুলির শব্দ শোনা যাচ্ছে। চলছে ককটেল বিস্ফোরণ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুড়ছে। অভিযানে আছে আইনশৃঙ্খলারক্ষাকারী বিভিন্ন সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকা ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করতে পারেনি। আর সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রয়েছে।বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঘটনার সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। সেইসঙ্গে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান এনটিভি অনলাইনকে জানান, সাড়ে ৭টার দিকে টোল প্লাজায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়। তবে, ২০০ মিটার দূরে তাদের অবস্থান নিতে হয়। কারণ, এলাকা আগুন নেভানোর জন্য উপযোগী ছিল না। স্থানীয়রা বলেন, পুলিশ, আওয়ামী লীগ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ চলছে।রাত পৌনে ১১টার দিকে সেখানে, গুলি, ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। টিয়ারশেলের ঝাঁঝাঁলো গন্ধও ছড়িয়ে আছে চারদিকে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে।স্থানীয়দের অনেকে জানান, পুলিশ, আওয়ামী লীগ ও কোটা আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ চলছে। এখানে যোগ দিয়েছে দনিয়া কলেজের শিক্ষার্থীরাও। পুলিশ গাড়ি দিয়ে গুলি ছুড়ছে। আরেকটি গাড়ি দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ছে।জানা গেছে, যাত্রাবাড়ী থানা থেকে কুতুবখালী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ। অন্যদিকে, হানিফ ফ্লাইওভারের কুতুবখালী টোলপ্লাজা, মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দিয়েছে আন্দোলনকরীরা। এর আগে যাত্রাবাড়ী থানায় হামলার ঘটনা ঘটে। থানার সামনে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। শেয়ার রাজধানীবিষয়: