কোটা সংস্কার আন্দোলন: পরবর্তী কর্মসূচি ঘোষণা শনিবার

প্রকাশিত: 7:12 PM , July 12, 2024
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে এই ঘোষণা দেওয়া হয়। ‘বৈষমবিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার বলেন, শনিবার সব বিশ্ববিদ্যালয় ও জেলায় অনলাইন-অফলাইনে প্রতিনিধি বৈঠক হবে। এরপর সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

Loading