ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২৬

প্রকাশিত: 11:08 AM , June 12, 2024

ডিএমপির অভিযানে মাদকসহ গ্রেফতার ২৬ ফাইল ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৫০ পিস ইয়াবা, ৪১ গ্রাম হেরোইন, ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৯৬ ক্যান বিয়ার ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।

Loading