রামগড়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ করল প্রশাসন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 3:45 PM , June 5, 2024

খাগড়াছড়ির রামগড় উপজেলা প‌রিষ‌দের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাই চেয়ারম্যানদের কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিল উপজেলা প্রশাসন।মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে  অনু‌ষ্ঠিত মাসিক সমন্বয় সভায় দ্বিতীয়বা‌রের মতনির্বা‌চিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী,নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা ও ম‌হিলা ভাইস চেয়ারম‌্যন নাসিমা আহসান নীলাকে ফুল দিয়ে  বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসের মমতা আফরিন। এ সময় রামগড় পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলম কামাল,ইউপি চেয়ারম্যান মোঃ শাহআলম মজুমদার, কাজী নুরুল আলমগীর এবং উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম‌্যান কার্যাল‌য়ের  কর্মচারী কর্মকর্তারা নব‌নির্বা‌চিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কে ফুল দিয়ে বরণ করে নেন।এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক  নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Loading