ধামরাইয়ে বিশ্ব পরিবেশ দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:59 PM , June 6, 2024 করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তাঅর্জন হবে মোদের খরা সহনশীলতা ” প্রতিপাদ্য ও ‘Generation Restoration’ স্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলা প্রশাসন আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে র্যালি ও আলোচনা সভা গত বুধবার অনুষ্ঠিত হয়। প্রথমে র্যালি বের হয়। র্যালিটি ধামরাই পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো: আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, ধামরাই উপজেলা সহকারি কমিশনার( ভূমি) প্রশান্ত কুমার বৈদ্য, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজিব, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: কামরুজ্জামান ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো:আব্দুল্লা আল মামুন গাছের চারা স্কুলের ছাত্র-ছাত্রী মাঝে বিতরণ করেন। শেয়ার সারা দেশবিষয়: