জাতীয় কবির জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 12:20 AM , May 25, 2024 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তীতে সাংগঠনিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।এই উপলক্ষ্যে শনিবার (২৫ মে) সকাল সাড়ে সাতটায় ক্ষমতাসীনদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেন, কাজী নজরুল ইসলাম বাঙালির চিরায়ত মনন ও চেতনার কবি। বাংলা সাহিত্যে কাজী নজরুল প্রেম-দ্রোহ ও সাম্যের কবি হিসেবে পরিচিত। তার কালজয়ী লেখনিতে অন্যায়-অবিচারের বিরুদ্ধে মন্ত্র শাণিত ছিল। কুসংস্কার, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে কবি মানবতার জয়গান গেয়েছেন। ব্রিটিশ শাসকদের শোষণ, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে কলম ধরে তিনি বাঙালির জাতীয়তাবোধের জাগরণ ঘটিয়েছিলেন।বিবৃতিতে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনন্য দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব স্তরের নেতা-কর্মী, সমর্থক, অনুরাগীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শেয়ার জাতীয়বিষয়: