ঝিকরগাছা থানার পৃথক অভিযানে ১২কেজি গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার -২

প্রকাশিত: 9:15 PM , May 24, 2024

যশোরের ঝিকরগাছায় পৃথক অভিযানে ১২কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মো. রাজু শেখ (৪২) ও সাজাপ্রাপ্ত আসামী রাবেয়া বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ঝিকরগাছা টু পদ্মপুকুর এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু শেখ বেনাপোল পোর্ট থানাধীন পাটবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের ছেলে ও সাজাপ্রাপ্ত আসামী রাবেয়া বেগম কৃষ্ণনগর গ্রামের আলী আহম্মেদের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানাধীন পদ্মপুকুর এলাকার পাঁকা রাস্তার উপর হতে একটি মোটরসাইকেল ও ১২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী রাজু শেখকে গ্রেফতার করা হয়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, পৃথক দুটি অভিযানে ১২কেজি গাঁজা সহ একজন ও ১বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের পর যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Loading