ধামরাইয়ে সর্বজনীন পেনশন স্কিমে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:04 PM , May 11, 2024 ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারের সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা আজ শনিবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন সভাপতিত্বে অবহিতকরণ ও উদ্বুদ্ধ সভায় বক্তব্যে রাখেন, প্রধান অতিথি হিসেবে স্হানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী কর্মকর্তা আইরিন আক্তার, কুশুরা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, আমতা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, ভাড়ালিয়া ইউপি চেয়ারম্যান মসলিম উদ্দিন মাসুম, সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন ও ধামরাই ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোবারক হোসেন সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য গণ। শেয়ার সারা দেশবিষয়: