নতুন মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানাল বাংলাদেশ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:13 PM , May 10, 2024 বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।শুক্রবার (১০ই মে) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মনোনয়নকে আমরা স্বাগত জানাই। মাস দেড়েক আগে এই বিষয়টা আমাদের জানানো হয়। এখন তারা আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আশা করছি নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে আমেরিকার সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। শেয়ার জাতীয়বিষয়: