পটিয়ায় এক শ্রমিক লীগ নেতার ওপর হামলার অভিযোগ

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 8:45 AM , May 11, 2024
চট্টগ্রামের পটিয়ায় এক শ্রমিক লীগ নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে ।অভিযোগ সূএে জানা যায় বৃহস্পতিবার (৯ মে) দুপুরে সূচক্রদন্ডী ছাতি মন্দির এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শিবু রাম দে পৌরসভা ২নং ওয়ার্ডের ঝুন্টু কুমার দের পুত্র। বর্তমানে তিনি পৌরসভা ২নং ওয়ার্ড শ্রমীক লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দিচ্ছেন।এঘটনায় ভুক্তভোগী শিবুরাম দে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২ থেকে ৩জনকে অভিযুক্ত করে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, সূচক্রদন্ডী ২নং ওয়ার্ড কাউন্সিলর রুপক সেনের বাড়ি এলাকার মিশু দে, আকাশ দে, অনিক দে, রন দে ও গৌতম দে প্রকাশ মন্টু।এবিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Loading