বিনোদগঞ্জ মটর সাইকেল পার্টস ব্যবসায়ী সমিতি গঠন

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: 12:45 PM , April 28, 2024

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা \ পাইকগাছা উপজেলার কপিলমুনিতে বিনোদগঞ্জ মটর সাইকেল পার্টস ব্যবসায়ী সমিতি গঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয় মেসার্স কপিলমুনি অটো পার্টস কর্ণারে সমিতির সকল সদস্যবৃন্দের উপস্থিতে সর্বসম্মতি ক্রমে শেখ আব্দুল দায়েম কে সভাপতি ও কৃষেন্দু দত্তকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হলেন, সহ-সভাপতি আছাদুল গাজী মিলন ও হাফেজ শেখ মাছুদুল হাসান, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য জীবিতোষ মন্ডল ও দপ্তর-সম্পাদক সজীব আহমেদ। এব্যাপারে, উক্ত সদ্য গঠিত কমিটির সাধারণ সম্পাদক কৃষেন্দু দত্ত বলেন, খুলনা জেলার ঐতিহ্যবাহী বাণিজ্যিক মোকাম রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত কপিলমুনি বাজার কেন্দ্রিক যে সকল মটর সাইকেল পার্টস ব্যবসায়ীরা রয়েছেন, তারা শৃঙ্খলার সাথে তাদের নিজ নিজ ব্যবসা পরিচালনা করবেন। আবার ব্যবসায়ীদের কোন বিষয়কে পুজিঁ করে কেহ কোন প্রকার তাদের ব্যবসায়িক কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে হয়রানী করতে না পারে। পাশাপাশি কোন পার্টস ও যন্ত্রাংশ ক্রেতা আমাদের দ্বারা হয়রানী না হয় সেদিকটিও বিবেচনায় রাখা আমাদের নবগঠিত এ সংগঠনের মূল লক্ষ্যে ও উদ্দেশ্যে।

Loading