বঙ্গবন্ধু বেঁচে থাকলে বহু আগেই দেশ উন্নত হতো নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 6:06 PM , April 18, 2024 জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বলেন, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা বারবার ক্ষমতায় এসেছে, তারা এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কোনো পদক্ষেপ নেয়নি।বৃহস্পতিবার পুরাতন বাণিজ্য মেলা মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ৯৬ সালে আমি যখন সরকার গঠন করলাম, তখন রিজার্ভ মানিও তেমন ছিল না। এশিয়াতে তখন খাদ্য মন্দা। আমাদের লক্ষ্য ছিল, আমরা কারো কাছে হাত পেতে চলব না।প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা সবসময় বলতেন- আমরা কারো কাছে ভিক্ষা চাইব না, কারণ ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা মান-সম্মান নিয়েই বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে চাই। শেয়ার জাতীয়বিষয়: