ধামরাইয়ে রড-সিমেন্ট ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 10:31 AM , April 6, 2024 ঢাকার ধামরাই রড সিমেন্ট ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত শুক্রবার ধামরাই পৌরশহরে সিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ধামরাই রড সিমেন্ট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর শামিনুর রহমান শামীমের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে স্হানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। এসময় উপস্থিত ছিলেন ধামরাই ভালুম আতাউর রহমান খান কলেজের সাবেক অধ্যক্ষ এমএ জলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু, দপ্তর সম্পাদক মশিউর রহমান জানু ধামরাই সদর সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ও পৌর কাউন্সিলর মুখছেদ আলী প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেয়ার সারা দেশবিষয়: