কুবিতে জামালপুর ছাত্রসংসদের ইফতার মাহফিল মোহাম্মদ আল-আমিন মোহাম্মদ আল-আমিন কুবি প্রতিনিধি প্রকাশিত: 8:38 PM , March 20, 2024 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জামালপুরের ছাত্র ছাত্রীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রসংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২০ মার্চ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এই ইফতারের আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আল মামুনসহ অন্যান্য সদস্যবৃন্দ।সভাপতি আল মামুন বলেন, “প্রতি বছর ‘জামালপুর জেলা ছাত্র সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ কর্তৃক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এবারও আমরা এরকম একটি প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি এজন্য আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরোও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা বিভিন্ন ভাবে প্রোগ্রামে সহযোগিতা করেছেন। আমাদের সংগঠন এভাবেই বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে আরোও এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি। কুবি’র বুকে এক টুকরো জামাপুরিয়ান হিসেবে আমাদের এই বন্ধন চির অটুট থাকুক।” শেয়ার শিক্ষাঙ্গনবিষয়: