ধামরাই বালিয়া ইউপি আওয়ামীলীগের পক্ষ থেকে বেনজির আহমদ এমপি কে সংবর্ধনা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 2:35 PM , March 11, 2024 ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমদ এমপিকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার ধামরাই বালিয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্হানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ,বিশেষ অতিথি হিসেবে , উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আহাম্মদ হোসেন,বাইশা কান্দা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু ও যুবলীগের নেতা কামরুল ইসলাম প্রমুখ। সভার আগে বালিয়া ইউপি আওয়ামী লীগের নেতা -কর্মীরা পক্ষ থেকে এমপি বেনজির আহমদকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা দেন। শেয়ার সারা দেশবিষয়: