ধামরাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া, র্যালি ও আলোচনা সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:12 PM , March 10, 2024 ধামরাই উপজেলা প্রশাসন উদ্যোগে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সহযোগিতায় জাতীয় দুর্যোগ দিবসে মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আজ রোববার প্রথমে র্যালি বের হয় ও ধামরাই ফায়ার সার্ভিস স্টেশন মহড়ায় অংশ নেয়। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মমিনুল হক,ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সোহেল রানা, ও ইউডিএফ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম ফয়সাল মাহমুদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: