রামগড়ে জাতীয় ভোটার দিবস উদযাপন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 10:51 PM , March 2, 2024 খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য হল “সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”।শনিবার (২ মার্চ)উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি।উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জমির উদ্দিনের ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত র্যালিতে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবন্দ অংশ নেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: