নেত্রকোণার বারহাট্টায় বন্যার্তদের পাশে জেলা প্রশাসক মঈনুল ইসলাম

প্রকাশিত: 9:59 PM , July 25, 2020

নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলায় বন্যা পরিস্থিতি দেখতে যান নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম। ২৫ জুলাই শনিবার দুপুর ১২ টায় তিনি উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরাবাজার সংলগ্ন এলাকা পরিদর্শন করেন।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ জানান, এ সময় ৭০ টি দু:স্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার তোলে দেয়া হয়। প্রত্যেক পরিবারকে চাল, তেল, ডাল, চিঁড়া, চিনি, লবণ, নুডুলস, সাবান সহ  ১টি প্যাকেট প্রদান করা হয়। তিনি আরও জানান এটি একটি চলমান উদ্যোগ। প্রতিদিনই বন্যা কবলিত এলাকায় এ উপহার সামগ্রী তোলে দেয়া হচ্ছে।

 

Loading