ঢাকা-প্যারিসের মধ্যে ২টি চুক্তি স্বাক্ষর নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১১, ২০২৩ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর উপস্থিতিতে ঢাকা ও প্যারিসের মধ্যে উন্নয়ন বিষয়ে দুটি চুক্তি স্বাক্ষর হয়েছে।আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) করবি হলে চুক্তিপত্র দুটি স্বাক্ষরের পর বিনিময় করা হয়।চুক্তি দুটির একটি হলো- ‘ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম’ বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ফ্রান্সের ফ্রান্স ডেভেলপমেন্ট সংস্থার (এএফডি) মধ্যে ক্রেডিট ফ্যাসিলিটি অ্যাগ্রিমেন্ট।আরেকটি হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম সম্পর্কিত ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএসের মধ্যে সহযোগিতার বিষয়ে লেটার অব ইনটেন্ট (এলওআই) চুক্তি। শেয়ার জাতীয়বিষয়: