বিএনপি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:47 PM , January 30, 2023 বিএনপি-জামায়াত আবারও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে প্রতিশ্রুতি অনুযায়ী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। সরকার প্রতিটি নাগরিকের জন্য গৃহ নিশ্চিত করতে কাজ করছে, যা আগের কোনো সরকার করেনি। হেনরি কিসিঞ্জার শেখ হাসিনার হাতে শান্তি পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে ভুল সংশোধন ও প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছেন।এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনা সরকারকে বিজয়ী করার আহ্বান জানান। শেয়ার রাজনীতিবিষয়: