লরিচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:15 PM , April 9, 2022 শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর ইপিজেডের বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবু সালেহ (৩৮) ও তার ছেলে আবদুল মোমিন (৫)।পুলিশ ও স্থানীয়রা জানায়, নগরীর পতেঙ্গা এলাকা থেকে লরিটি ইপিজেডের দিকে আসছিল। এ সময় লরিটি বন্দরটিলা এলাকায় পৌঁছে রিকশায় থাকা বাবা-ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে যান চলাচল বন্ধ করে দেয় সাধারণ মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ইপিজেড থানার এসআই আবু সাঈদ বলেন, সকালে কাভার্ডভ্যান চাপায় দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শেয়ার চট্টগ্রামবিষয়: