ফোর এইচ গ্রুপের পরিচালক মামুনুর রশীদের পাঁচ মাসের কারাদণ্ড নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ , মার্চ ২২, ২০২২ ঋণ নিয়ে পরিশোধ না করায় মের্সাস চৌধুরী এন্ড কোম্পানির প্রোপাইটার এবং ফোর এইচ গ্রুপের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী মোঃ মামুনুর রশীদ চৌধুরী ও মোঃ নুরনবীকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।আজ সোমবার (২১শে মার্চ) বিকেলে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন।আদালত সূত্রে জানা যায়, মিচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিঃ সিডিএ এভিনিউ শাখার ৫৮ কোটি ৮৩ লাখ ৬৩ হাজার ৪৮৩ টাকার দাবিতে মামলাটি করা হয়। অর্থঋণ জারি মামলা নম্বর ২৮৬/২১ । মামলা দায়ের ২০২১ সালের ৫ই অক্টোবর । অর্ঋখণ আদালত থেকে সমন জারির পরও আদালতের নির্দেশে ব্যাংকের টাকা পরিশোধ না করার ব্যাংকের আবেদনের পেক্ষিতে আদালত একতরফা রায় প্রদান করেন। দুই ব্যবসায়ী ৫ মাসের কারাদন্ডের আদেশ দেন।কারাদণ্ড ও আদেশ কার্যকর করার জন্য আইজিপি বিশেষ শাখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বলেন, মিউচুয়াল ব্যাংক সিডিএ এভিনিউ শাখার ঋণখেলাপি মামলায় মামিনুর রশিদ চৌধুরী ও মোঃনুরনবীকে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।মামুনুর রশীদ পলাতক রয়েছেন। শেয়ার চট্টগ্রামবিষয়: