রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:39 PM , February 28, 2022 বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আজ (২৮ ফেব্রুয়ারি ২০২২, সোমবার) পালিত হয়। রাঙ্গুনিয়া উপজেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ইউনুছ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সফিউল আলম চৌধুরী। সদস্য সচিব সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএ মুরাদ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নিজামুল হক চৌধুরী তপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আলী আজগর, পারুয়া বিএনপি নেতা রহমত উল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক নেজাম উদ্দিন মিন্টু, মো. জাহেদ উল্লাহ, মো. আরিফ হোসেন, জুলফিকার আলী, মো. আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ মহিউদ্দিন প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনুছ চৌধুরী, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূণবহালের দাবীতে বিএনপি জনগণকে সাথে নিয়ে যে আন্দোলন করছে তাতে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে অংশ নেওয়ার আহ্বান জানান। শেষে প্রধান অতিথি নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কেটে মৎস্যজীবী দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। শেয়ার চট্টগ্রামবিষয়: