রোয়াংছড়িতে জনসংহতি সমিতির কর্মীকে গুলি করে হত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 2:34 PM , February 26, 2022 বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)র এক কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম মংসিং শৈ মারমা (৪০)। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ১১টার দিকে এ ঘটনা ঘটে।আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানিয়েছেন, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় ঘরের বাহিরে বসে থাকা অবস্থায় পাহাড়ের অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে যুবককে গুলি করে হত্যা করেছে। নিহতের নাম মংসিং শৈ মারমা (৪০)। সে স্থানীয় বাসিন্দার নিসামং মারমার ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এক জনকে হত্যা করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এবং কারা জড়িত বিষয়টি নিশ্চিত নয়। শেয়ার চট্টগ্রামবিষয়: