ধামরাইয়ে প্রকল্পের অর্জন, শিখন ও অভিজ্ঞতা বিনিময়: উপজেলা পর্যায়ে অংশীজন সন্মেলন

প্রকাশিত: 8:27 PM , September 24, 2026

 

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে প্রকল্পের অর্জন, শিখন ও অভিজ্ঞতা বিনিময়:উপজেলা পর্যায়ে অংশীজন সন্মেলন ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার( ২৪ সেপ্টেম্বর)এই সম্মেলন সভায় স্বাগত বক্তব্য রাখেন, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহুয়া পাল এবং দিকনির্দেশনা বক্তব্য উপস্থাপন করেন অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ইনক্লূশন লীড অফিসার তসলিম জাহান বীথি ও ইভেন্ট অর্গানাইজার নাজমুল হোসেইন খান। এছাড়া আরো বক্তব্য রাখেন , প্রতিবন্ধীদের থেকে জাহিদুল ইসলাম, ফাতেমা আক্তার, আব্দুল খালেক ও প্রসেনজিৎ প্রমুখ।

এ সম্মেলন সভায় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসির খান, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো:খালিদ হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা, ইউ ডি এফ এর কর্মকর্তা মো: মিজানুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা লিয়াকত হোসাইন, মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা শিখা রানী নন্দী ও গ্রাম আদালত প্রকল্প সমন্বয়কারী মো: জসিম উদ্দীন মোল্লা প্রমুখ।

এ সম্মেলনে প্রতিবন্ধীদের নিয়ে সুবিধা ও অসুবিধা এবং  বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

Loading