আশুলিয়ার ৮ নং ওয়ার্ডের মেম্বারপদে আলোচনায় শরিফ সরকার নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 9:53 AM , September 21, 2026 মোঃ শরিফ সরকার, সাবেক যুগ্ম সাধারণ সম্পদক আশুলিয়া থানা ছাত্রদল। সহ-সাংগঠনিক সম্পদক আশুলিয়া ইউনিয়ন বিএনপিআসন্ন আশুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রদল নেতা মোঃ শরিফ সরকারকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।শরিফ সরকার বিগত সময়ে আশুলিয়া থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিলেন । দলের দুঃসময়ের রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলেন সম্মুখ সারিতে। বর্তমানে আশুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন শরিফ সরকার। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক উদ্যোগে তাকে সক্রিয় থাকতে দেখা যায় বলে জানান তারা।বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার আয়োজন, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং যুবকদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছেন বলে জানান স্থানীয়রা ।উন্নয়ন পরিকল্পনায় যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে*মেম্বার পদে নির্বাচিত হলে ৮ নম্বর ওয়ার্ডকে একটি পরিকল্পিত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন শরিফ সরকার। তার প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে— **>এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন; **>জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন; **>নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে গুরুত্ব; **>তরুণদের জন্য খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের সুযোগ বৃদ্ধি: **>মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার; **>অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো; **>নাগরিকদের সমস্যা দ্রুত জনপ্রতিনিধির কাছে পৌঁছানোর ব্যবস্থা; **>ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়া; **>তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়।‘জনসেবাই প্রধান লক্ষ্য’মেম্বার পদপ্রার্থী মোঃ শরিফ সরকার বলেন, এলাকাবাসীর সেবা করাই তার জীবনের অন্যতম লক্ষ্য। নির্বাচিত হলে ৮ নম্বর ওয়ার্ডের মানুষের নাগরিক সুবিধা বাড়ানো এবং দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।শরিফ সরকার বলেন, “আমি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। নির্বাচিত হলে ৮ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।তিনি আরও বলেন, উন্নয়ন শুধু রাস্তা-ঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, খেলাধুলা, পরিচ্ছন্নতা, সামাজিক নিরাপত্তা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও একটি এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।শরিফ সরকার আরো বলেন, ঢাকা ১৯ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ভাই ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব ভাই আশুলিয়াকে ঢেলে সাজানোর যে মহ পরিকল্পনা গ্রহণ করেছেন সেগুলোর সুবিধা আমার প্রিয় ৮ নং ওয়ার্ডের জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আমি তৃণমূল থেকে কাজ করে যাবো। সাভার ও আশুলিয়ার মাটিও মানুষের নেতা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর নির্দেশনা ও সহযোগীতা নিয়ে ৮ নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।*ভোটারদের নজর এখন প্রার্থীদের কর্মপরিকল্পনায়*নির্বাচনকে সামনে রেখে ৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি ভোটারদের মধ্যেও চলছে নানা হিসাব-নিকাশ। স্থানীয় সমস্যার সমাধান, উন্নয়ন পরিকল্পনা ও জনসম্পৃক্ততার বিষয়গুলো এবার আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আর সেগুলোর সমাধানে শরিফ সরকারকেই যোগ্য মনে করছেন স্থানীরা। শেয়ার ঢাকাবিষয়: