পাইকগাছায় রাতের আঁধারে ৫০ হাজার টাকা মূল্যের মা-বাবা কবুতর চু’রি মিলন দাশ মিলন দাশ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: 11:01 AM , September 14, 2026 পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ানের পার্শ্ববর্র্তী বিরাশি গ্রামের আমান উল্লাহ’র বাড়িতে রাতের আঁধারে কয়েকটি বাচ্চা রেখে মা ও বাবা কবুতর চু’রি’র ঘটনা ঘটেছে।আমান উল্লাহ’র পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে অপরিচিত দুই ব্যক্তি কবুতর কেনার জন্য এসেছিলো তাদের বাড়িতে। কিন্তু ঐ সময় আমান উল্লাহ কবুতর বিক্রি না করায় তারা ফিরে যায়। আর এর মাত্র পাঁচ দিন পর ১১ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে আমান উল্লাহর বাড়ি থেকে কয়েকটি বাচ্চা রেখে মা ও বাবা কবুতর চু’রি হ’য়ে গেছে!এমন ঘটনায়, সচেতন মহল বলছেন, সবচেয়ে নি’র্ম’ম ও বিবেকহী’ন ঘটনা হলো, কবুতর গুলোর কোলে থাকা ছোট-ছোট কয়েকটি বাচ্চা রেখে চো’রেরা মা-বাবা কবুতর নিয়ে গেছে। অসহায় বাচ্চাগুলো এখন মা-বাবাকে হারিয়ে পড়ে আছে খেয়ে না খেয়ে। তাঁরা আরও বলেন, এটা শুধু চু’রি নয়, এটা বিবেক ও মানবিকতার চ’র’ম অ’ব’ক্ষ’য়। যারা অন্যের বাড়িতে ঢুকে চু’রি করে, তাদের মনে রাখা উচিত, মানুষের চোখ ফাঁ’কি দেওয়া গেলেও আল্লাহর চোখ ফাঁ’কি দেওয়ার কোনো সুযোগ নেই। অন্যের সম্পদ অন্যায়ভাবে নিয়ে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। আর যারা কবুতর কেনার অজুহাতে ঐ বাড়িতে এসে পরবর্তীতে চু’রি’র ঘটনায় সন্দেহের সৃষ্টি করেছেন, তাদের বিষয়ে যথাযথ তদন্ত হওয়া জরুরি। প্রমাণ ছাড়া কাউকে দো’ষী করা নয়, কিন্তু ঘটনাটি খতিয়ে দেখে প্রকৃত অপ’রাধী’দের আইনের আওতায় আনা হোক। এছাড়াও অমানবিক এই চু’রি’র ঘটনায় তারা তী’ব্র নিন্দাও জানান।এদিকে চু’রি হয়ে যাওয়া কবুতরের মালিক আমান উল্লাহ অসহায় কান্না জনিত কন্ঠে বলেন, চো’র যতই চালাক হোক, অপ’রাধের চিহ্ন রেখে যায়। আজ না হোক কাল, সত্য প্রকাশ পাবেই একদিন। তিনি আরও বলেন চু’রি হয়ে যাওয়া মা-বাবা কবুতরের মুল্য প্রায় ৫০ হাজার টাকা হবে। শেয়ার সারা দেশবিষয়: