ধামরাইয়ে অসহায় আলো রানী পাশে দাঁড়ালেন ইউএনও নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 3:17 PM , September 2, 2026 ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া গ্রামের জরাজীর্ণ টিনের ঘরে দীর্ঘদিন ধরে দুর্দশা ও অনিশ্চয়তায় দিন কাটছিল আট সন্তানের জননী বৃদ্ধা আলো রানী সাহার। তার এই দুর্দশার কথা প্রথমে নয়া দিগন্ত প্রকাশের পরে ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে ও সেই সাথে এগিয়ে আসেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।সংবাদটি নজরে আসার পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন ইউএনও মো. আল মামুন। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি সরেজমিনে আলো রানী সাহার বাড়িতে গিয়ে তার হাতে ২ বান্ডিল টিন, নগদ ৬ হাজার টাকা ও শুকনো খাবার তুলে দেন।এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম।বাস্তবায়নে ছিল ত্রান ও দুর্যোগ মন্ত্রণালয়সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধা আলো রানী সাহা। এ সময় ইউএনও মো. আল মামুন তার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মো:আল মামুন বলেন, আলো রানী সাহার জরাজীর্ণ বসতঘরের ও দুর্দশার কথা জেনে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সহায়তা উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগামীতে স্থানীয়ভাবে একটি ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া প্রশংসা দাবিদার রাখে। শেয়ার সারা দেশবিষয়: