গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখার উদ্যোগে ফাতেহা ইয়াজ দাহুম ও নতুন মারকাজের উদ্বোধন

প্রকাশিত: 2:11 PM , September 25, 2026

গাউসিয়া কমিটি বাংলাদেশ কুয়েত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা সভা, মাসিক খতমে গাউসিয়া শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ফরওয়ানিয়াস্থ নতুন নিজস্ব মারকাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
​গত ২১ সেপ্টেম্বর (সোমবার) বাদ মাগরিব ফরওয়ানিয়াস্থ নতুন মারকাজে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইন। মোহাম্মদ সাইদুল হক সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচির সূচনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছৈয়দুল হক আবদুল্লাহ এবং নাতে রাসুল পরিবেশন করেন প্রকৌশলী কে. এম. এরশাদ।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাওহিদুল আলম সিয়ান। তিনি বড় পীর হযরত শেখ আবদুল কাদের জিলানী (রহ.)-এর শানে চমৎকার মানকাবাত পরিবেশনের মাধ্যমে ফরওয়ানিয়াস্থ নতুন মারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
​মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ কুয়েতের সভাপতি মাওলানা আবু নাসের। বক্তারা ফাতেহা-ই-ইয়াজদাহুমের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা, গাউসুল আজম হযরত বড় পীর আবদুল কাদের জিলানী (রহ.)-এর জীবনের স্থান-কাল-পাত্র এবং আধ্যাত্মিক দর্শনের নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
​আলোচনা সভায় জানানো হয়, গাউসিয়া কমিটি কুয়েত কেন্দ্রীয় শাখার নবগঠিত কমিটির পরিচালনা ও সংগঠনটির সমস্ত প্রশাসনিক ও সামাজিক এন্তেজাম এখন থেকে ফরওয়ানিয়াস্থ এই নতুন মারকাজ থেকেই পরিচালিত হবে।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন, জানে আলম, কামাল হোসেন, নুরুল আলম, আবু তৌহিদ, কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, কফিল, জহির, আজিমুল হক, শাহ আলম, সৈয়দ করিম সহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।
​পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। মুনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তাবাররুক বিতরণের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।

Loading