ধামরাইয়ে কুল্লা ইউপির হিসাব সহকারীর বদলি জনিত বিদায় সংবর্ধনা ও ওই পদে নবযোগদানকৃতকে বরণে সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 10:32 AM , August 14, 2026 ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সেলিম হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা এবং ওই পদে নবযোগদানকৃত সেলিম মিয়াকে বরণ উপলক্ষে এক আলোচনা সভা কুল্লা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সরকারী কর্মকর্তা জোহরা খাতুন পলি।এ সময় আরও উপস্থিত ছিলেন, সাভারের পাথালিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মীর আব্দুল বারেক, কুল্লা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বাবু বিরাজ কুমার চক্রবর্তী, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আব্দুল মালেক, বোরহান উদ্দিন, মহিউদ্দিন, মহর আলী, পলান আলী, রাজারাম চন্দ্র সরকার, উজ্জ্বল মিয়া, সংরক্ষিত আসনের নারী সদস্য মরিয়ম আক্তার, রোজিনা বেগম ও রওশনারা আক্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথি জোহরা খাতুন পলি তাঁর বক্তব্যে বলেন, “সরকারি দায়িত্ব একটি পবিত্র আমানত। তাই সরকারি দায়িত্ব পালনে কোনো খেয়ানত করা যাবে না। দায়িত্বে অবহেলা করলে মহান সৃষ্টিকর্তার কাছে হিসাব দিতে হবে। যার যার দায়িত্ব আমাদের সকলকে সঠিকভাবে পালন করতে হবে। শেয়ার সারা দেশবিষয়: