ধামরাইয়ে অসহায় ও দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন, শুকনা খাবার ও চেক বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 6:01 PM , August 13, 2026 ঢাকার ধামরাইয়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারের মাঝে ঢেউটিন, শুকনা খাবার এবং আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও প্রকল্প বাস্তবায়ন উদ্যোগে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল-মামুনের সভাপতিত্বে ক্ষতিগ্রস্তদের ও অসহায় পরিবারগুলোর মাঝে দুই বান করে ঢেউটিন ও এক প্যাকেট করে শুকনা খাবার এবং নগদ টাকার চেক তুলে দেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।এ সময় আরও উপস্থিত ছিলেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মোহিতুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিকাইল হোসেন ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা।ত্রাণ বিতরণকালে সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের মানবিক সহায়তা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি তহবিল থেকে এই ঢেউটিন দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পুনর্বাসনের জন্য প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকার একটি করে চেক প্রদান করা হয়েছে।” তিনি আরও আশ্বাস দেন যে, ধামরাই উপজেলার প্রতিটি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারকে পর্যায়ক্রমে নিরাপদ আশ্রয়ের আওতায় আনা হবে। শেয়ার সারা দেশবিষয়: