বন্যায় ক্ষতিগ্রস্ত ২২০০ পরিবারে’র মাঝে এসডিআই এর ত্রাণ বিতরণ এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: 1:01 AM , July 17, 2026 চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২২০০ পরিবারে’র মাঝে ত্রাণ বিতরণ করেছেন সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনশিয়েটিভ্স (এসডিআই)।এসডিআই এর চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোঃ মিলন মিয়া’র পরিচালনায় পটিয়া, চন্দনাইশ, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, পেকুয়া, চকরিয়ায় নিত্যপ্রয়োজনীয় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন এসডিআই পটিয়া, পেকুয়া ও চকরিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ এবং সকল শাখার শাখা ব্যবস্থাপক ও ক্রেডিট অফিসারবৃন্দ।সংক্ষিপ্ত বক্তব্যে এসডিআই চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোঃ মিলন মিয়া বলেন এসডিআই একটি জাতীয় পর্যায়ের সংস্থা, ১৯৯৩ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন জেলায় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এর ধারাবাহিকতায় চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে এসডিআই। পরিশেষে ভবিষ্যতে যে কোন দুর্যোগকালীন সময়ে এসডিআই মানবিক সহয়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এই ত্রাণ সহায়তা পেয়ে উপকারভোগী পরিবাররা এসডিআই এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এসডিআই এর সফলতা কামনা করেন। শেয়ার অন্যান্যবিষয়: