ধামরাইয়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি চাউল বিতরণ

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ , জুন ২৮, ২০২৬

 

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় বাস্তবায়নে ও ধামরাই উপজেলা প্রশাসন সহযোগিতায় সোমভাগ ইউনিয়ন পরিষদের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি চাউল বিতরণ করা হয়েছে উক্ত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।

রোববার (২৮ জুন) ধামরাই সোমভাগ ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি আবুল হোসন ও সোমভাগ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মান্নান খান, সহ সভাপতি হাজী হারুন, বিএনপির নেতা শফিকুল ওয়ারেচ,হাবিবুর রহমান, আলামিন হোসেন, নুরুল হক,মেম্বার কালাম ও মেম্বার রহমান সহ অনেকে।

Loading