ধামরাইয়ে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন, র‍্যালি ও আলোচনা সভা 

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ , জুন ১৭, ২০২৬

 

ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনে আয়োজনে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জন- সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা, বার্ষিক ক্যাম্পেইন, র‍্যালি কুইজ প্রতিযোগিতা ও নাটক প্রদর্শনী ধামরাই উপজেলা যাদবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার যাদবপুর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চেয়ারম্যান মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভায় দিকনির্দেশনা বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে উপজেলা আনসার বিডিপি’র কর্মকর্তা ও যাদবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আসিব ইকবাল,বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ গ্রাম্য আদালত প্রকল্পের উপজেলার সমন্বয়কারী মো: জসিম উদ্দিন মোল্লা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় করেন মিজানুর রহমান, যুবায়ের আহম্মেদ ও শহিদুল ইসলাম।

আলোচনা সভা শেষে গ্রাম আদালত বিষয়ক নাটক প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার হয়।কুইজ প্রতিযোগিতা অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা আনসার বিডিপি’র কর্মকর্তা মোঃ আসিব ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় পর্যায়ের সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ইমাম,ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Loading