ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ , জুন ৬, ২০২৬

 

 

ঢাকার ধামরাই উপজেলা ও পৌরসভার যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

আজ শনিবার (৬জুন) সকালে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউনও) মো:আল মামুনের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধ র‍্যালি ও পরিছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধ র‍্যালিতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী নজরুল ইসলাম, পৌর কর্মকর্তা গোলাম নবী ও ধামরাই পৌরসভার উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন সহ উপজেলার ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউনও) মো:আল মামুন বলেন, আমাদের বাড়ির আঙিনায় আশেপাশে ও অফিস আদালত আশেপাশে কোন স্থানে যাতে পানি জমে না থাকে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। জমে থাকা পানি থেকেই মশার লাভা তৈরি হয়। সেই থেকে মশার জন্ম হয়। তাই সজাগ থাকতে হবে। যাতে পানি জমে না থাকে। বাড়ির আশপাশ ও অফিস আদালত আশেপাশে জঙ্গল পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মশার উপদ্রব অনেকটা কমে যাবে।

Loading