ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান — জেলা প্রশাসক মুরাদ

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ , জুন ১, ২০২৬

ঢাকা জেলা যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক  মো. জালাল উদ্দিনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে  ঢাকার ধামরাইয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল গত রোববার (৩১ মে) উপজেলার সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,
প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক  ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ জলিল, শ্রমিক দলের সভাপতি লোকমান দেওয়ান, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, ধামরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মকুট,  ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, মোবারক হোসেন ও সহ বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতাকর্মীরা প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য ঢাকা জেলা প্রশাসক মুরাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

Loading