ধামরাইয়ে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ , জুন ১, ২০২৬ বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই কুল্লা ইউনিয়নের উদ্যোগে ঈদ পুণর্মিলনী গত রোববার (৩১ মে) ধামরাই উপজেলা জামায়াতে ইসলামী জয়পুরা বাস স্ট্যান্ড কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।ধামরাই উপজেলা জামায়াতে ইসলামী সহ সাধারণ সম্পাদক সেলিম মিয়ার সভাপতিত্বে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার নায়েবে আমীর ও উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাও: মো: আব্দুর রউফ,বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার সহ সাধারণ সম্পাদক মাও: শাহাদাত হোসাইন, ধামরাই উপজেলা আমীর মাও: মো: আ: হালিম,ঢাকা জেলার প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা নায়েবে আমির মাও.আব্দুর রউফ বলেন, দেশ ও জাতির কল্যাণে ঈদুল আযহার শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও কুরবানির মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরোও বলেন সকলকে ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজের প্রতিটি গ্রামে গ্রামে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। শেয়ার ঢাকাবিষয়: