ধামরাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ , মে ৩০, ২০২৬ ধামরাই বিএনপি আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ শনিবার (৩১ মে) দুপুরে কোল্ড স্টোরে অনুষ্ঠিত হয়।ধামরাই পৌর বিএনপির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা -২০ ধামরাই আসনের এমপি ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সহ-সভাপতি রকিবুর রহমান ফরহাদ , ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম মাস্টার, যুব বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ রবিন, দপ্তর সম্পাদক মিকাইল হোসেন, কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, মহিলা দলের সভাপতি ডলি আক্তার,পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার,সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার সোমবাগ ইউনিয়নের বিএনপির সভাপতি রুস্তম আলী ও শ্রমিক দলের সভাপতি দুলাল খান প্রমুখ।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। শেয়ার সারা দেশবিষয়: