ধামরাইয়ে ৭৪ জন অসুস্থ রোগীদের মাঝে এমপি অর্থ বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ , মে ২৬, ২০২৬ ঢাকার ধামরাইয়ে ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের ঐচ্ছিক ভাতা থেকে ৭৪ জন অসুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার (২৬মে) ধামরাই উপজেলা পরিষদ হল রুমে এমপির পক্ষ থেকে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) মো: আল মামুন অসুস্থ মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করেন ।এই বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক সামছুল ইসলাম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ খান বাবু, এমপির পিএস ইসমাইল কবির ওআমতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম লাভু প্রমুখ।উলেখ্য,ধামরাই পৌরসভায় ও উপজেলা ১৬ টি ইউনিয়নের ৭৪ জনের মধ্যে প্রতিজনকে দুই হাজর পাঁচ শত ও ২ হাজার চার শত টাকা টাকা দেওয়া হয়। শেয়ার সারা দেশবিষয়: