ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে নগদ টাকা বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ , মে ২৫, ২০২৬ ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী ত্রাণ তহফিল থেকে দু:স্থ ও অসহায় মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।আজ সোমবার (২৫মে) ধামরাই উপজেলা পরিষদ হল রুমে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) মো: আল মামুনের সভাপতিত্বে অসহায় মানুষের মাঝে নগদ টাকা বিতরণ করেন ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।এই বিতরণের সময় উপস্থিত ছিলেন, ধামরাই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়নের প্রকৌশলী নজরুল ইসলাম, ধামরাই উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, প্রচার সম্পাদক মিকাইল হোসেন, ধামরাই পৌরসভার ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ হোসেন ও ফিরোজ খান বাবু প্রমুখ।প্রধানমন্ত্রীর এাণ তহবিল থেকে ধামরাই পৌরসভায় ১৫০ জন ও উপজেলা ১৬ টি ইউনিয়নে ৫৩০ জনকে প্রতিজনকে দুই হাজর পাঁচ শত টাকা দেওয়া হয়। শেয়ার সারা দেশবিষয়: