গফরগাঁওয়ে হোমিও চিকিৎসককে কুপিয়ে হত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:08 PM , January 15, 2024 ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের গয়েশপুর বাজারে সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হারুন অর রশিদ নামের এক হোমিও চিকিৎসককে নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফিরোজা হোমিও হলে কুপিয়ে হত্যা করা হয়েছে।এ ঘটনায় অভিযোগের তীর রুবেল মিয়া (৩৫) নামের এক ব্যাক্তির দিকে। এ ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্ত ঘাতক রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পাগলা থানা পুলিশ ৪টি ফাকা গুলি ছুঁড়ে।নিহত হারুন অর রশিদের ওই ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। হারুনের গয়েশপুর বাজারে একটি বাড়ি রয়েছে। সেখানে তিনি দীর্ঘ বছর ধরে হোমিও চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। ঘাতক রুবেল একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।পাগলা থানার ওসি মোহাম্মদ খায়রুল বাশার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক রুবেলকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। শেয়ার সারা দেশবিষয়: