পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষ পুর্তি উপলক্ষে রামগড়ে র্যালি অনুষ্ঠিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 4:01 PM , December 2, 2023 খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন রামগড় ৪৩ বিজিবি’র আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৬ তম বর্ষপূর্তী উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য শান্তি র্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ ডিসেম্বর) সকাল ৮টায় রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মো.আবু বক্কর সিদ্দিক সাইমুম পিএসসি,জি এর নেতৃত্বে রামগড় ওয়াপদা অফিসের সামনে থেকে র্যালি শুরু হয়ে রামগড় পৌরসভা গিয়ে শেষ হয়।এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,পৌর মেয়র মো.রফিকুল আলম কামাল, রামগড় ৪৩ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর হোসেন এএমসি, সহকারী পরিচালক রাজু আহমেদ,রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় সহ সাংবাদিক বৃন্দ। শেয়ার খাগড়াছড়িবিষয়: