ঢাকা -২০ ধামরাই আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমদ মনোনয়নপত্র জমা

প্রকাশিত: 12:06 PM , December 1, 2023

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে আওয়ামী লীগ দর্লীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমদ গত বৃহস্পতিবার দুপুরে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এর কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেবার এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট খন্দকার আবুল কাসেম রতন ,সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শফিক আনোয়ার গুলশান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাখাওয়াত হোসেন সাকু প্রমুখ।

মনোনয়ন পত্র জমা শেষে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আলহাজ্ব বেনজীর আহমদ এমপি বলেন, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করতে আমরা সকলে বদ্ধপরিকর। গত ১৫ বছরে আমরা ধামরাইয়ের অনেক উন্নয়ন করতে পেরেছি। সাধারন মানুষকে সময় দিয়েছি। বিপদে আপদে পাশে থেকেছি। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এখানে দলকে শক্তিশালী ও সু-সংগঠিত করেছি। আমি শতভাগ আশাবাদী ধামরাইয়ের মানুষ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। এ আসনটি আবারো জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো।

 

 

Loading