চট্টগ্রামে বাস-ট্রাকে আগুন নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 9:12 AM , November 19, 2023 চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও থানা এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৮টা ও ৯টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরেছে।এরপর রাত ৯টার দিকে বহদ্দারহাট র্যাব ক্যাম্পের পাশের সড়কে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।চট্টগ্রামের চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, গাড়িটিতে ব্যাটারির সংযোগস্থলে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরেছে। শেয়ার চট্টগ্রামবিষয়: