রামগড়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:38 PM , October 13, 2023

খাগড়াছড়ির রামগড় উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(১৩ অক্টোবর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক মহড়া  প্রদর্শিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এতে সভাপতিত্ব করেন।শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। সেখানে রামগড় ফায়ার স্টেশনের ইনচার্জ ও ওয়ার হাউজ ইন্সপেক্টর ইফতেখার উদ্দিনের পরিচালনায় দুর্যোগ মোকাবেলায় করনীয় ও অগ্নি দূর্ঘটনা রোধে আগুন নিভানোর নানান কৌশল প্রদর্শন করা হয় এবং দুর্ঘটনায় উদ্ধার কাজে ব্যাবহার করা হয় এমন যন্ত্রপাতির পরিচিত সম্পর্কে উপস্থিত ছাত্রীসহ সকলকে ধারণা দেন ফায়ার সার্ভিস কর্মীরা। এসময় রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন, সাংবাদিক নিজাম উদ্দীন লাভলু, বাহার উদ্দিন, রতন বৈষ্ণবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Loading