ধামরাইয়ে মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা নুর উজ জামান এর শোক সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: 11:50 AM , July 31, 2023

 

মহান স্বাধীনতা যুদ্ধের অন‍্যতম সংগঠন, যুদ্ধকালীন ধামরাই উপজেলার বে-সামরিক প্রশাসনিক প্রধান, সাবেক ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নুর উজ জামান এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল গত রোববার বিকেলে ধামরাই কালামপুর ভালুম খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি ও উপজেলাআওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ মালেক,
আমেনা নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি আহম্মদ আল জামান,
কানাডার ইয়র্কভিল ইউভার্সিটির এসোসিয়েট রেজিস্ট্রার ড. আমিন আল জামান,ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, আমজাদ হোসেন,ঢাকা জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিব প্রমুখ। শোকসভা শেষে মরহুমের মাগফিরাত কামনায় কুশুরা আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়। এই শোকসভা ও দোয়া মাহফিলে হাজার হাজার লোক অংশগ্রহণ করে।

 

 

Loading