হিরো আলমের ওপর ২ মূল হামলাকারীসহ এ পর্যন্ত গ্রেফতার ৯ , আরও ১৫ জনের খোঁজ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:40 PM , July 20, 2023 হিরো আলমের ওপর দুই মূল হামলাকারীসহ এ পর্যন্ত নয়জন গ্রেফতার , আরও ১৫ জনের খোঁজ পেয়েছে পুলিশ ।ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে গত সোমবার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা হয়ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে গত সোমবার স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা হয় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় আরও দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাঁদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এ নিয়ে এ মামলায় চারজনের রিমান্ড মঞ্জুর হলো।নতুন করে যাঁদের রিমান্ড মঞ্জুর হয়েছে তাঁরা হলেন মানিক গাজী ও আল আমিন। পুলিশ বলছে, তাঁরা মূল হামলাকারী। গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ হামলার ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হলো।হিরো আলমের ওপর হামলাকারী আরও ১৫ জনের খোঁজ পেয়েছে পুলিশআদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, হিরো আলমের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মানিক ও আল আমিনকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রত্যেক আসামিকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।ঢাকা-১৭ আসনে ভোট চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। ১৭ জুলাই, ঢাকাঢাকা-১৭ আসনে ভোট চলাকালে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হিরো আলমকে মারধর করা হয়। ১৭ জুলাই, ঢাকা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন মানিক, আর হিরো আলমকে মারধর করেছেন আল আমিন। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় ধারণ করা ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে।এর আগে হিরো আলমের ওপর হামলার ঘটনায় গত মঙ্গলবার সাতজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ছানোয়ার কাজী (২৮), বিপ্লব হোসেন (৩১), মাহমুদুল হাসান (২৭), মোজাহিদ খান (২৭), আশিক সরকার (২৪), হৃদয় শেখ (২৪) ও সোহেল মোল্লা (২৫)। তাঁদের মধ্যে দুজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বাকি পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। শেয়ার আইন-আদালতবিষয়: