নির্বাচনে ইসির নির্দেশনায় কাজ করবে পুলিশ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ , জুলাই ৭, ২০২৩ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশ কাজ করবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন জানানা, কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করা হবে।শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহরের ওয়েজখালীস্থ পুলিশ লাইনে অসহায় পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক বলেন, এ দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী সব পরিস্থিতি মোকাবিলায় পুলিশের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।এ দিন জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিলো যখন দেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের হুলি খেলা চলছিলো। বাংলা আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্যের সাথে দায়িত্ব পালন করছে। এক সময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিলো। সেই অবস্থা থেকে গোটা দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে আনতে পেরেছে বাংলাদেশ পুলিশ। শেয়ার জাতীয়বিষয়: